শর্তাবলী

SMSA এক্সপ্রেসের শর্তাবলি এবং ক্যারিজ শর্তাবলি

 

এই শর্তাবলি সৌদি আরবের বা যে দেশ থেকে এয়ার ওয়েবিল জারি করা হয়েছে সেসকল দেশের কার্যকর প্রবিধান অনুসারে চলবে। কোনও দেশের অভ্যন্তরের নির্দিষ্ট এক লোকেশন থেকে অন্য লোকেশনে পাঠানো চালানগুলি উক্ত দেশের আইনের দ্বারা নির্ধারিত বাধ্যতামূলক বিধিবিধান অনুসারে চলবে, এয়ার ক্যারেজ পরিচালিত প্রযোজ্য আন্তর্জাতিক চুক্তি এবং প্রচলিত আইন, বিধিবিধান, রেজোলিউশন, বিধি, বিজ্ঞপ্তি এবং সরকারী কর্তৃপক্ষের আইনী আদেশের এবং পাবলিক পলিসি অনুসারে চলবে।

থার্ড পার্টির দায়বদ্ধতার দাবির ক্ষেত্রে, এই চুক্তিটি প্রতিটি দলের এয়ার ওয়েইলবিল, পরিচালনা আইন ও এখতিয়ারে বর্ণিত প্রতিটি পক্ষের দায়বদ্ধতার সীমাবদ্ধতার অনুসারে কার্যকর হবে।

স্বীকৃত আইনসমূহ নিম্নে উল্লখ করা হল, যার অধীনে এই চুক্তির যে কোনও পক্ষ তার নিজস্ব এয়ার ওয়েবিল উল্লেখ করতে পারে।

আইন এবং চুক্তিসমূহের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে প্রযোজ্য জাতীয় আইন এবং প্রযোজ্য ক্ষেত্রে নিম্নলিখিত এক বা একাধিক চুক্তিপত্র:

  • ২৮ সেপ্টেম্বর, ১৯৫৫ সালে হেইগে কর্তৃক স্বাক্ষরিত দ্যি প্রোটোকল টু অ্যামেন্ড দ্যি ওয়ারস' কনভেনশন ("হে‌ইগ প্রোটোকল") বা ২৮ শে মে, ১৯৯৯ সালের মন্ট্রিল কনভেনশন এবং পরবর্তীকালের কার্যকর যাবতীয় প্রোটোকল,
  • বিল অফ লেডিং ("দ্য হেইগ রুলস") সম্পর্কিত আইনের কিছু নিয়মের একীকরণের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, স্বাক্ষরের প্রোটোকল, ব্রাসেলস, 25 আগস্ট 1924 তারিখ,
  • বিল অফ লেডিং (১৯২৪) সম্পর্কিত আইনের কিছু বিধি বিধিগুলির একীকরণের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন, ২৫ আগস্ট, ১৯২৪ তারিখ, কার্যকর হয়, ২ জুন, ১৯৩১ / প্রোটোকল | (১৯৬৮), খসড়ার তারিখ, ২৩ ফেব্রুয়ারী, ১৯৬৮, কার্যকর হওয়ার তারিখ ২৩জুন / প্রোটোকল কার্যকর II (1979) তারিখ 21 ডিসেম্বর, 1979, কার্যকর হওয়ার তারিখ, 24 ফেব্রুয়ারী, 1982 ("দ্য হেইগ-ভিসবি রুলস"),
  • দ্যি 1978 ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্যি ক্যারিজ অফ গুডস বাই সী ("হ্যাম্বার্গ রুলস"), সাক্ষরিত হয়, ১৯৮৮ সালের ৩১ মার্চ, হ্যাম্বার্গ, কার্যকর হওয়ার তারিখ, ১ নভেম্বর, ১৯৯২,
  • কোনও ক্ষত্রে ক্যারিয়ারের দায়বদ্ধতা প্রযোজ্য জাতীয় বা এই ক্ষেত্রে প্রযোজ্য আইন দ্বারা প্রদত্ত পরিমাণের চেয়ে বেশি হতে পারবে না।
  • যেখানে ক্যারিজ আমেরিকান যুক্তরাষ্ট্রের কোনও বন্দরে, বন্দর থেকে বা বন্দর হয়ে এবং ক্যারিজ অফ গুডস ভায়া সী আইন (সিওজিএসএ) এর মাধ্যমে পণ্য বহন করে, তাহলে এই চুক্তি অনুসারে কোনও ক্ষেত্রে পার্সেল প্রতি বা শিংপি ইউনিট প্রতি একশো (100) মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য বহন সংক্রান্ত কোনও লস বা ক্ষতির জন্য ক্যারিজ কিংবা শিপ দায়ী থাকবে না।
  • অন্য সকল ক্ষেত্রে, হারানো পণ্য, ক্ষতি, বা দাবি থেকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিপূরণ মোট ওজনের কিলোগ্রাম প্রতি একশ (100) ইউএস ডলারের দায়সীমা অতিক্রম করবে না।

ভূমিকা

SMSA এক্সপ্রেস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড এবং সংশ্লিষ্ট গ্রাহকের মধ্যে সম্মতির ভিত্তিতে চুক্তিবদ্ধ শর্তাবলী, নষ্ট, ক্ষতি, বিলম্ব, ভুল বিতরণ বা অ-ডেলিভারি সম্পর্কিত যে কোনও ক্ষেত্রে SMSA এর দায়বদ্ধতা এবং পরিবহনে থাকাবস্থায় চালানের সে সকল অবস্থা তৈরি হবে সে বিষয়ে স্পষ্ট ব্যখ্যা দিবে গ্রাহক যেন অবশ্যই এই শর্তাবলী সাবধানতার সাথে পড়ে এবং গ্রাহক যেন অবশ্যই শিপমেন্টের বীমা কভারেজের জন্য অনুরোধ করে যদি এর দায়বদ্ধতার সীমা উপাদানের মূল্যের তুলনায় বেশি হয়ে থাকে।

1.প্রয়োগ

1.1 সেবা বিতরণ কেন্দ্র থেকে এবং SMSA এর সেবার আওতায় থাকা অঞ্চলসমূহের মধ্যে চালান স্থানান্তর করার ক্ষেত্রে প্রযোজ্য এই শর্তাবলি হবে, SMSA এর প্রদত্ত সেবা অনুসারে উপলভ্য হলে এবং কোথাও পাওয়া গেল এই পরিষেবাগুলি SMSA কর্তৃক সময়ে সময়ে সংশোধন করা হতে পারে।

1.2 এই শর্তাদি এবং এয়ার ওয়েইবিল, ম্যানিফেস্ট, শিপিং কার্ড বা অন্যান্য ট্রানজিট নথিতে থাকা শর্তাবলির মধ্যে দ্বন্দ্বের মিসাংসায়, এই শর্তাবলি কার্যকর হবে, প্রাধান্য পাবে এবং (গ্রাহক) এর জন্য প্রয়োগ হবে।

1.3 অন্য কোনও মৌখিক এবং/অথবা লিখিত শর্তাবলির স্থানে এই শর্তাবলী স্থান পাবে, যদি না সেগুলি অন্য কোনও আইন এবং বিধিবিধানের সাথে বিরোধ সৃষ্টি করে বা বিশেষ চুক্তি বা কাস্টম সেবার মাধ্যমে SMSA কর্তৃক অন্যথায় স্পষ্টভাবে সম্মত না হয়।

1.4 এই শর্তাবলি পূর্বে প্রকাশিত সমস্ত শর্তাবলির স্থানে স্থান লাভ করবে

1.5 SMSA এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আইন ও বিধিবিধান অনুসারে এর পক্ষ থেকে পরিষেবা এবং চুক্তি সম্পাদনের জন্য সাবকন্ট্রাক্ট সম্পাদন করতে পারবে।

2.সংজ্ঞা

“SMSA”: SMSA এক্সপ্রেস ট্রান্সপোর্ট সংস্থা লিমিটেড এবং এর এজেন্টস, পরিষেবা সরবরাহকারী হিসাবে।

"শিপমেন্ট" বলতে এক পিস বা একাধিক পিসের একটি গ্রুপ, প্যাকেজ কিংবা শিপমেন্ট এয়ার ওয়েবিলের অধীনে পরিবহন করা হলে, এবং এয়ার ওয়েবিলের অধীনে আবৃত সমস্ত প্যাকেজকে একটি একক শিপমেন্ট হিসাবে বিবেচনা করা হয়।

"এয়ার ওয়েবিল": এটি পরিবহন ডকুমেন্ট (সেবার চুক্তিপত্র), কাগজে মুদ্রিত বা ইলেক্ট্রোনিক, যাতে চালানের বিবরণ এবং ক্যারিজের শর্তাবলির উল্লেখ থাকে।

"গ্রাহক": গ্রহক বলা হয়, প্রাকৃতিক বা আইনী প্রতিটি ব্যক্তিকে যে SMSA এর থেকে উপকৃত হন এবং এর ফি প্রদান করেন।

অসাভাবিক চালান বলতে, সেসকল উচ্চ মানের বা এমন একটি মানের চালানকে বুঝায় যা অনুমান করা যায় না, যেমন: শিল্পকর্ম বা প্রাচীন নিদর্শন, রত্নপাথর, স্ট্যাম্পস, পুরাকীর্তি, স্বর্ণ এবং রৌপ্য, ইউনিক আইটেম।

"ফোর্স ম্যাজিউর" বলা হয় যা এমন কিছু দুর্ঘটনাকে ফোর্স ম্যাজিউর হিসাবে শ্রেণিবদ্ধ করা যায়, যা নিয়ন্ত্রণে থাকে না উদাহরণস্বরূপ, তবে সীমাবদ্ধ নয়: ভাগ্য, যুদ্ধ, মহামারী এবং রোগসৃষ্ট মহামারী, প্রাকৃতিক দুর্যোগ।

ভলিউম্যাট্রিক (ডায়মেনশন) ওজন বলা হল, যে পার্সেলের দৈর্ঘ্য x উচ্চতা x প্রস্থ (সেন্টিমিটারে) 5000 বা SMSA কর্তৃক নির্দিষ্ট অন্য যেকোনও সংখ্যা দ্বারা বিভক্ত হয়।

ক্যারেজের জন্য ঘোষিত মান বলতে বুঝায়, শিপার কর্তৃক ঘোষিত চালানের মূল্য এবং যা দ্বারা হারিয়ে যাওয়া, ক্ষয়-ক্ষতি বা বিলম্বের জন্য সেবাদাতার দায়বদ্ধতার অনুমান করা হয়।

"কাস্টমসের ঘোষিত মূল্য" বলা হয়, চালানের বাজার মূল্য এবং এটি ছাড়পত্রের জন্য বিবেচিত হয়।

বিজনেস ডে বলতে সপ্তাহান্তে বা পাবলিক ছুটির দিন ব্যতীত অন্য যে কোনও দিনকে বুঝায়, ব্যবসায়ের দিন এবং ছুটির দিন দেশ ভেদে পরিবর্তিত হতে পারে।

ডেলিভারি এটেম্প বলতে, নির্ধারিত ঠিকানা বা কনসাইনির অনুরোধে একটি ঠিকানায় বা অন্য কোনও জায়গা বা পয়েন্টে চালান(গুলি) সরবরাহ করার চেষ্টা করাকে বুঝায়।

3.দাম

SMSA কর্তৃক অনুমোদিত ওজন, ভলিউম্যাট্রিক স্ট্যান্ডার্ড এবং ডায়মেনশন ওজনের ভিত্তিতে দামের হিসেব গণনা করা হয়। SMSA কর্তৃক ঘোষিত দাম চালান (এয়ার ওয়েইবিল) প্রেরণ সাপেক্ষে বা নির্দিষ্ট পরিষেবার চুক্তিতে সম্মত হলে প্রয়োগ করা হয়। অনুমানের ভিত্তিতে দাম ঠিক করা যেতে পারে যদি সম্মত আয় উপার্জিত না হয়, এবং যদি গ্রাহক প্রক্রিয়া চলাকালীন সময় কোনও প্যাকেজে ডায়মেনশন ওজন প্রয়োগ করতে ব্যর্থ হয়, তবে পরিপূরক চালানের মধ্যে ডায়মেনশনাল ওজনের ভিত্তিতে অতিরিক্ত ফি চার্জ করা যেতে পারে , এবং দামের মধ্যে কাস্টমস ডিউটি, ট্যাক্স, কাস্টমস ক্লিয়ারেন্স ফি বা চালানের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনও আমদানি বা রফতানি ফি অন্তর্ভুক্ত নয়।

4.চালান :

4.1 কাস্টমস এবং ট্যাক্স চালানের কন্টেন্টে থাকা ঘোষিত মানের ভিত্তিতে গণনা করা হয় (এবং বাণিজ্যিক চালান) এবং পূর্ববর্তী কোনও পেমেন্ট অর্ডার থাকা সত্ত্বেও, গ্রাহক তার চালানের সাথে সংশ্লিষ্ট যে কোনও "প্রাক বা পোস্ট" ফি, ট্যাক্স বা অতিরিক্ত চার্জের জন্য দায়বদ্ধ থাকবেন।

4.2 ভিন্ন মুদ্রায় ডিল করার ক্ষেত্রে গ্রাহককে উক্ত দেশের স্থানীয় মুদ্রা অনুসারে ফি দিতে বাধ্য করার অধিকার SMSA এর থাকবে।

5. চালান / ডায়মেনশনাল (ভলিউম্যাট্রিক) ওজনের সমন্বয় :

যদি নির্বাচিত সেবা বা প্রদত্ত ওজন ভুল হয়, তবে SMSA এর এয়ার ওয়েইবিল এবং/অথবা যে কোনও সময় চালানের জন্য উপযুক্ত সমন্বয় (গ্রাহকের কথা উল্লেখ না করে) যথাযথ সংশোধন করার অধিকার থাকবে এবং এই জাতীয় সংশোধন এবং সামঞ্জস্য করার জন্য গ্রাহককে হ্যান্ডলিং ফি চার্জ করার অধিকার রাখে।

6. চালান বীমা :

গ্রাহক SMSA দায়বদ্ধতার সীমা ছাড়িয়ে যায় এমন কোনও মূল্যের শিপমেন্টের জন্য ইন্সিওরেন্স কভারের পাওয়ার অনুরোধ করতে পারেন যা ধারা (16-1) এ উল্লেখ রছেয়ে, তবে শর্ত থাকে যে, সে ক্যারিজের ঘোষিত মূল্য এবং বীমা উপর 2% পরিশোধ করতে বাধ্য থাকবে, অসাভাবিক চালানের ক্ষেত্রে চালানোর ইন্সিওরেন্স সর্বোচ্চ এক হাজার (এক হাজার) মার্কিন ডলার হবে।

7. চালান(গুলি) গ্রহণ :

7.1 SMSA যে কোনও সময় যে কোনও সময়ে কোনও চালান প্রত্যাখ্যান, গ্রহণ, থামানো, বাতিল বা ফেরত দেওয়ার অধিকার সংরক্ষণ করে, যদি তা চালান বা অন্য ব্যক্তির ক্ষতি বা বিলম্বের কারণ হয় বা স্বাস্থ্য, জননিরাপত্তা বা আইন মেনে চলার সম্ভাব্য বাধা হয়ে দায়ড়ায় বা অন্যান্য নিয়ন্ত্রক আইনের শর্ত বা যদি এই শর্তাবলি লঙ্ঘন করে বা ব্যবসায়িক আচরণে বিরূপ প্রভাবিত ফেলে।

7.2 SMSA কর্তৃক কোনও চালান গ্রহণের অর্থ এই নয় যে, উক্ত চালান প্রযোজ্য আইন বা বিধিবিধানের সাথে সম্মতিযুক্ত বা বর্তমান শর্তাশারায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।

8. বিধিনিষেধ :

চালান / চালানসমূহ আকার এবং ওজনের উপর জারিকৃত বিধিনিষেধ গ্রাহকের নির্বাচিত সেবা অনুসারে পরিবর্তিত হবে এবং উক্ত বিধিনিষেধ দেশের ভিন্নতায় ভিন্ন হতে পারে।

9. নিষিদ্ধ জিনিসপত্র :

SMSA এর সাথে অন্যথায় চুক্তিবদ্ধ না হলে নিম্নলিখিত আইটেমগুলি শিপিংয় নিষিদ্ধ: নগদ অর্থ, বিস্ফোরক দ্রব্য, মৃতদেহ বা দেহের অঙ্গ, আগ্নেয়াস্ত্র, উদ্ভিদ, শস্য এবং খাদ্য, পর্নোগ্রাফি, বর্জ্য বা বিপজ্জনক পণ্য, মৃত কিংবা জীবিত প্রাণী।

গন্তব্যের উপর নির্ভর করে অতিরিক্ত বিধিনিষেধ প্রয়োগ করতে পারে, (ট্রানজিটে নিষিদ্ধ আইটেমগুলির জন্য SMSA কোনও দায় স্বীকার করবে না)।

10. প্যাকেজিং এবং লেবেলিং:

10.1 চালানের যাবতীয় কন্টেন্ট এবং নিরাপদ পরিবহণের জন্য এর প্যাকিং এবং প্যাকেজিংয়ের যাবতীয় সামগ্রী প্রস্তুত করা গ্রাহকের দায়িত্ব, মনে রাখবেন যে, পরিবহনের সময় সাধারণ যত্নে পণ্য হ্যন্ডলিং করা হয় এবং গ্রাহকগণ যেন অবশ্যই কন্টেন্ট শিপমেন্টের প্রকৃতি অনুসারে উপযুক্ত লেবেল বসানোর মাধ্যমে প্যাকিং মেথড নিয়ন্ত্রণকারী নিয়মাবলী, আইনকানুন এবং বিধিবিধান বিবেচনা করেন, চালানের অনুপযুক্ত প্যাকেজিং না হওয়া সংক্রান্ত শিপারের পক্ষ থেকে আনিত কোন দাবি SMSA গ্রহণ করবে না।

10.2 তাপমাত্রা বা প্রেসারের পরিবর্তন থেকে উদ্ভূত বা চালানের সামগ্রীর প্রকৃতি সংক্রান্ত কোনও কারণে সৃষ্ট ক্ষতির জন্য SMSA দায়বদ্ধ নয়।

11. চালান পরিদর্শন :

11.1 গ্রাহককে অবগত না করেই SMSA যে কোনও সময় যে কোনও পরিদর্শন করতে এবং/অথবা শিপমেন্ট (দায়িত্বশীল কর্তৃপক্ষের অনুরোধে) পরীক্ষা করতে পারেন এবং এর ফলস্বরূপ SMSA কোনও ধরণের কোনও বাধ্যবাধকতা বহন করবে না।

11.2 প্রযোজ্য আইন অনুসারে SMSA শিপমেন্টের র‍্যান্ডম এক্স-রে স্ক্যানিং প্রয়োগ করতে পারবে এবং গ্রাহক এই সুরক্ষা ব্যবস্থার ফলে কোনও ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করার অধিকারী নয়।

12. কাস্টমস ক্লিয়ারেন্স :

12.1 প্রয়োজনীয় যাবতীয় কাস্টমস প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে (এয়ার ওয়েবিল সহ) গ্রাহক বা অন্য কোনও পক্ষের কাছে এর সাথে (গ্রাহকের) সম্মতি না থাকা কোনও ক্ষতির জন্য SMSA দায়বদ্ধ হবে না।

12.2 চালানের কাস্টমস ক্লিয়ারেন্স এর জন্য অতিরিক্ত চার্জ বা চালানের কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অন্য কোনও অতিরিক্ত সেবা মূল্যায়ন করার অধিকার SMSA এর থাকবে।

12.3 ন্যাশনাল বর্ডার অতিক্রম করা শিপমেন্ট শুল্কের মাধ্যমে ক্লিয়ার করতে হবে, কাস্টমসের যাবতীয় নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা অনুসারে শিপার তার পণ্য প্রেরণ করেছে, ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় যাবতীয় নথি এবং সরবরাহ করার জন্য যাবতীয় তথ্য রয়েছে তা নিশ্চিত করবে এবং আরও নিশ্চিত করবে যে, পণ্যদ্রব্য সম্পর্কিত যাবতীয় ডেটা এবং তথ্য, চালানের ক্লিয়ারেন্স সঠিক এবং পূর্ণাঙ্গ আছে, অতিরিক্ত ডকুমেন্টেশনের প্রয়োজন হলে, শিপমেন্ট বা পরিবহণের অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে।

12.4 গ্রাহক যাথাযথ সরকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বাধ্যবাধকতার শর্ত পূরণ করতে না পারলে, SMSA এবং এর এজেন্টগণ তাদের নিজস্ব সিদ্ধান্তে গ্রাহককে কোনও জরিমানা, ফাইন, ক্ষতি, ব্যয় বা অন্যান্য ব্যয় (শুধা তাই নয়) আরোপ করার অধিকার সংরক্ষণ করে।

12.5 প্রাপক কর্তৃক কাস্টমস থেকে শিপমেন্ট ক্লিয়ার করার জন্য, SMSA বা এর এজেন্টরা প্রাপকের কাছে শুল্কের কাগজপত্র সরবরাহ করবে এবং তা বুঝে পেলে চালানটি সময়মতো ডেলিভারি করা হয়েছে বলে বিবেচিত হবে।

13. ডিউটি এবং ট্যাক্স :

13.1 SMSA গ্রাহকের পক্ষ থেকে, কাস্টমস কর্তৃক নির্ধারিত ডিউটি, ট্যাক্স এবং চার্জ পরিশোধ করতে, এই শর্তাবলির 4-1 ধারার সাথে বিরোধী না দেখা দিলে, করতে পারবে।

13.2 SMSA যদি যথাযথ অনুমোদন না পেলে এবং তা করার নিশ্চয়তা না পেলে, কাস্টমস এবং ট্যাক্সের অর্থ পরিশোধ বিলম্ব হলে, তার জন্য দায়ী থাকবে না।

13.3 যদি SMSA ফি, ট্যাক্স এবং/বা চার্জ পরিশোধ করে তবে প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া নির্ধারণের অধিকার সংরক্ষণ করে এবং অপরিশোধিত ফি, ট্যাক্স এবং চার্জ পুনরুদ্ধার করার জন্য উপযুক্ত বলে মনে হলে যে কোনও উপায়ে উক্ত পণ্য অব্যাহতি দিয়ে দেয়ার অধিকার সংরক্ষণ করে এবং গ্রাহক অবশেষ উক্ত মজুরির আদায়ের জন্য দায়ী থাকবে।

14. রাউটিং এবং ডেলিভারি :

14.1 কোনও বাধার সম্মুখিন হলে সংক্রমণের পদ্ধতি পরিবর্তন করার অধিকার রাখার পাশা পাশি যে কোনও উপায়ে যথার্থ বলে মনে করলে, SMSA চালান প্রেরণের এবং ইহার পথ নির্দেশ করার অধিকার রাখবে।

14.2 এয়ার ওয়েবিলে উল্লেখিত ঠিকানায় বা SMSA কর্তৃক অনুমোদিত ডেলিভারি প্রক্রিয়া অনুসারে, গ্রাহক অন্য যে কোনও ব্যক্তিকে অনুমোদন করলে সেই ঠিকানায় শিপমেন্ট ডেলিভারি দেয়া হবে।

14.3 SMSA যেসকল নির্ধারিত স্থানে শিপমেন্ট ডেলিভারি করতে পারে, তবে সীমাবদ্ধ নয়, তাহল: সরকারি সংস্থা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, সংস্থা, গ্রাহকের নির্দেশিত স্থান, বা মেইল রুম বা কল সেন্টার।

14.4 কাস্টমস বা অন্য কোনও সরকারী সংস্থার দ্বারা পরিবহন প্রক্রিয়া চলাকালীন চালান বাজেয়াপ্তকরণ বা ইহার জব্দ সম্পর্কিত কোনও দাবির জন্য SMSA কোনও পরিস্থিতিতে দায়বদ্ধ থাকবে না।

14.5 ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনে ডেলিভারি, যদি থাকে, তবে গ্রাহকের পূর্ব অনুমোদন থাকলে, বিশেষ হ্যান্ডলিং ফি সাপেক্ষে ডেলিভারি দেয়া হবে।

14.6 শিপার চালানের ঠিকানা পরিবর্তন করতে বা চালান বন্ধ করতে বা চালানটি তার গন্তব্যে পৌঁছানোর আগে তা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে পারবে। অনুরোধটি সমাপ্তির জন্য বা বাস্তবায়নের সময় প্রতিশ্রুতিবদ্ধতার গ্যারান্টি এবং বাস্তবায়নের ক্ষেত্রে ওয়েবসাইটের মূল্য ক্যালকুলেটরের মাধ্যমে যে ফি পাবে গ্রাহক সে অনুসারে আনুমানিক ফি খরচ বহন করবে।

14.7 কোনও প্রবিধান এবং আইনকানুনের সাথে অসামঞ্জস্যপূর্ণ চালান গ্রহণ এবং ডেলিভারি করতে অস্বীকার করার অধিকার SMSA এর থাকবে যা তার কর্মীদের ঝুঁকিতে ফেলতে পারে এবং SMSA তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিকল্প ডেলিভারি মেথড গ্রহণ করতে পারবে।

14.8 ডেলিভারি নিশ্চিত করার জন্য, SMSA এর বিভিন্ন ডেলিভারি নিশ্চিতকরণ ব্যবস্থা থাকবে যা আশেপাশের পরিস্থিতি অনুসারে নির্ধারিত হতে পারে এবং গ্রাহকের কর্তৃক পূর্ব অনুমোদন সাপেক্ষে একটি নির্দিষ্ট ব্যবস্থা নির্বাচন করার জন্য অতিরিক্ত ফি নেওয়া যেতে পারে এবং উক্ত প্রক্রিয়াগুলি ভৌগলিক বিধিনিষেধ সাপেক্ষ এবং SMSA গ্রাহককে বিজ্ঞপ্তি ছাড়াই সংশোধন করতে পারবে।

14.9 শিপার বা সংশ্লিষ্ট কনসাইনি কর্তৃক পরবর্তী নির্দেশনা জারি না হয়ে থাকলে, SMSA কে এয়ার ওয়েইবিলের নির্দেশিত ঠিকানায় শিপমেন্ট সরবরাহ করতে হবে : ডেলিভারির সময় স্থগিত করা, এটি অন্য ব্যক্তি বা প্রতিবেশীর কাছে ডেলিভারি দেওয়া, গ্রাহক কর্তৃক নির্দিষ্ট জায়গায় চালান করা বা কোনও নির্দেশানা দেওয়া ক্যারিজ চুক্তির অংশ হিসাবে বিবেচিত হবে, শিপার স্পষ্টভাবে স্বীকার করবেন যে, এই জাতীয় নির্দেশাবলী মৌলিক চুক্তিপত্রের ডেলিভারি নির্দেশনায় পরিবর্তন আনতে পারে।

14.10 SMSA তার প্রথম ডেলিভারি এটেম্প করবে, এমতাবস্থায় গ্রাহক যদি তা সাড়া না দেয়, তাহলে SMSA ভবিষ্যতে নিজ উদ্যোগে বা গ্রাহকের অনুরোধে পুনরায় ডেলিভারি চেষ্টা করবে এবং ডেলিভারি চেষ্ট সফল না হলে, SMSA চাইলে তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, গ্রাহকের নিকটস্থ একটি সেবা কেন্দ্রে বা শিপার বরাবর চালানটি ফিরিয়ে দিবে

15. ডেলিভারির অযোগ্য / দাবিদারবিহীন চালান :

  • যদি চালানটি কোনও কারণে সরবরাহ করা না যায়, যেমন :
  • যদি SMSA (গ্রাহক) এর সাথে যোগাযোগ করতে সক্ষম না হয়,
  • যদি গ্রাহক SMSA কে চালানের তারিখ থেকে তিন (3) মাসের মধ্যে তার চালানের বিষয়ে তথ্য এবং নির্দেশাবলী সরবরাহ করতে অক্ষম না হয়,
  • যদি (গ্রাহক) তার চালান গ্রহণ উপেক্ষা করে,
  • যদি গ্রাহক চালানের প্রয়োজনীয় কোনও ফি দিতে ব্যর্থ হয়।
  • গ্রাহক যদি চালান(গুলি) পেতে অস্বীকার করেন,
  • যদি চালানটি SMSA সেবাসমূহের আওতাধীন নয় এমন কোনও অঞ্চলে নির্দেশিত বা প্রেরণ করা হয়।
  • কোনও কারণে চালানের কাস্টমস ক্লিয়ারেন্স আনতে সক্ষম না হয় এবং
  • চালান(গুলি) সরকারি সংস্থা কর্তৃক প্রত্যাখ্যান করা হয়,

SMSA এর নিজস্ব বিবেচনার ভিত্তিতে অধিকার থাকবে, তবে এতেই সীমাবদ্ধ নয়: ফিরিয়ে দেয়ার, সংরক্ষণ করা, নষ্ট করে ফেলার বা আগ্রহের জন্য অন্য কোনও পদক্ষেপ গ্রহণ করার, চালান প্রেরণের তারিখ থেকে তিন (3) মাস অতিক্রান্ত হওয়ার পর, এবং এটি নিজস্ব বিধিবিধান অনুসারে করা হবে।

(গ্রাহক) এই শর্তাবলির সুবাদে প্রাপ্ত রিটার্ন, স্টোরেজ, নষ্ট করা বা অন্য যে কোনও অতিরিক্ত চার্জের প্রয়োজনে যে কোনও ব্যয়, ফি এবং/অথবা খরচের জন্য দায়বদ্ধ থাকবে।

মালামাল প্রেরণের তারিখ থেকে নিয়ে তিন (3) মাস পর গ্রাহক চালান সরবরাহের প্রমাণ দাবি করার অধিকার পাবেনা। SMSA নিম্নলিখিত ক্ষেত্রসমূহ বিলম্ব বা নন-ডেলিভারির জন্য কোনও দাবি গ্রহণ করবে না :

  • এয়ার ওয়েইবিলে থাকা নির্দিষ্ট ঠিকানায় বা কনসাইনি কর্তৃক নিশ্চিতকৃত ঠিকানায় ডেলিভারি করা হলে,
  • কনসাইনির অনুরোধ করা অবস্থানে (সেবা কেন্দ্র বা ডাক কক্ষ) ডেলিভারি করা হলে,
  • কনসাইনির অনুরোধ সাপেক্ষে অন্য কোনও ডেলিভারি পয়েন্টে ডেলিভারি করা হলে,
  • প্রথম ডেলিভারি চেষ্টা করা হয় তবে গ্রাহকের ঠিকানা ভুল হওয়ায় বা ঠিকানায় না থাকায়, যথাযথ পরিমাণের অর্থ প্রদান না করায়, চালান গ্রহণের গ্রহণযোগ্যতা না থাকায়, সনাক্তকরণে সঠিকতা পাওয়া না গেলে, গ্রাহক সনাক্তকরণ কোড প্রদান করতে না পারলে, বা SMSA এর নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনও কারণ দেখা দেয়ার ফলে চালান সরবরাহ করা সম্ভব হয়নি।

16 দায়বদ্ধতার সীমাবদ্ধতা এবং ঘোষিত মূল্য :

16.1 গ্রাহক শিপিংয়ের সময় চালানের মূল্য ঘোষণা না করলে এবং ইন্সিওরেন্স কভারেজ ফি প্রদান না করে থাকলে, SMSA এ ক্ষয়, ক্ষতি, বিলম্ব, ভুল বিতরণ বা অ-বিতরণ করার জন্য সর্বোচ্চ দায়বদ্ধতা হবে, একশো (100) মার্কিন ডলার, বা এর সমতুল্য স্থানীয় মুদ্রা, বা যে কোনও ক্ষতির প্রকৃত ব্যয় যেটাতে কম হবে সেটাই ধর্তব্য।

16.2 SMSA উচ্চ-মূল্যের শিপমেন্টের ক্ষেত্রে কোনও প্রকার দায়বদ্ধতা বহন করবে না এবং ঝুঁকির বিরুদ্ধে বীমা করবে না, তবে চালানের ঘোষিত মূল্য ধারা (16-1) এ বর্ণিত সীমাবদ্ধতার চেয়ে বেশি হলে শিপার অতিরিক্ত বীমা ফি প্রদান করতে পারবে।

16.3 এয়ার ওয়েইবিলের বিষয়ে গ্রাহকের মালামালের জন্য ঘোষিত মূল্য উক্ত প্যাকেজের চালানের ক্ষেত্রে SMSA এর দায়বদ্ধতার সীমা হিসেবে ধরা হবে এবং উক্ত মূল্য কাস্টমসের নিকট ঘোষিত মূল্যের চেয়ে বেশি হলে, চালানের কন্টেন্টের উপর কাস্টমসের বসান মূল্য বা অতিরিক্ত মূল্যের বিষয়ে SMSA এর দায়িত্ব থাকবে না।

16.4 কাস্টমসের ঘোষিত মূল্য এবং ক্যারিজের ঘোষিত মূল্য অবস্থান অনুসারে পরিবর্তিত হতে পারে এবং যে কোনও ক্ষেত্রে, ক্যারিজের ঘোষিত মূল্য কাস্টমের ঘোষিত মূল্যের তুলনায় বেশি হতে পারবে না।

16.5 একটি কাগজ বা প্লাস্টিকের (SMSA) খামে আবৃত চালানের কন্টেন্টের প্রতি শ্রদ্ধা রেখে এবং চালানের চূড়ান্ত গন্তব্য যাই হোক, কাস্টমসের ঘোষিত সর্বোচ্চ মূল্য হবে একশো (100) মার্কিন ডলার বা প্রতিটি চালানের জন্য এর সমতুল্য স্থানীয় মুদ্রা।

16.6 চালান(গুলি) এর কন্টেন্ট একশো - (100) মার্কিন ডলার এর বেশি হলে, কোনও কাগজ বা প্লাস্টিক (SMSA) খামে প্রেরণ করা যাবে না।

16.7 উচ্চ মূল্যের বা অনিবার্য মূল্যের সামগ্রীযুক্ত অসাভাবিক চালান(গুলি) এর ঘোষিত মূল্যের সীমা এক হাজার (1,000) মার্কিন ডলারের বেশি হতে পারবে না, উচ্চ মূল্যের বা অনিবার্য মূল্যের কিছু কিছু কন্টেন্ট আমদানি নিষিদ্ধ থাকতে পারে, সুতরাং বিশ্বের কয়েকটি দেশে নিষিদ্ধ সেটি নিষিদ্ধ থাকবে, তাই SMSA এই বিষয়ে কোনও দায়িত্বভার বহন করবে না।

16.8 চালানের ঘোষিত মূল্য যাই হোক, হারিয়ে যাওয়া, ক্ষতি, বিলম্ব, ভুল-বিতরণ, অ-বিতরণ, ভুল তথ্য বা তথ্য প্রদানের ব্যর্থতার জন্য SMSA এর দায়বদ্ধতা উহার উপভোগযোগ্য মূল্য বা বদলানোর ব্যয় অনুসারে, উভয়ের যেটাতে ব্যয় কম হবে, চালানের মেরামত ব্যয়কে অতিক্রম করবে না।

17. যেসকল ক্ষেত্রে দায়বদ্ধতা অনুমান করা যায় না :

17.1 ইন্সিওরেন্স অবস্থায় ঘোষিত মূল্যের চেয়ে ক্ষতির মূল্য বেশি হলে এবং নন-ইন্সিওরেন্স অবস্থায় ঘোষিত মূল্য অতিক্রম করলে SMSA দায়বদ্ধ হবে না।

17.2 যে কোনও ধরণের ঘটনামূলক, বিশেষ বা পরিণতিমূলক ঘটনার ক্ষেত্রে, যার ফলে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ক্ষতি বা ক্ষতি হয়, যেমন, আয় বা মুনাফা বা প্রফিট বা সুবিধা হ্রাস পাওয়া, (তবে এতেই সীমাবদ্ধ নয়) SMSA কোনওভাবেই দায়বদ্ধ থাকবে না।

17.3 SMSA চালানের ভুল বা অপর্যাপ্ত প্যাকিং, ফরোয়ার্ডিং/শিপমেন্ট ফরোয়ার্ডিং, বা অনুপযুক্ত প্যাকেজিং বা প্রাপক কিংবা শিপমেন্টের সাথে স্বার্থে জড়িত এমন কোনও ব্যক্তির আগবাড়ানো ক্রিয়াকলাপ বা কাজ বাদ দেয়ার কারণে বা (গ্রাহকের) ভুল বা অপ্রতুল ঘোষণা (সহ তবে সীমাবদ্ধ নয়), অবহেলা বা বাদ দেওয়া এর ফলে যে কোনও ক্ষতির শিকার হলে, তাহার জন্য SMSA দায়বদ্ধ হবে না যদি গ্রাহক বা প্রাপক উক্ত শর্তাবলি, এয়ার পলিসির শর্তাবলি বা ফ্রেইট শর্তাবলি লঙ্ঘন করে এবংক্ষতি, বিলম্ব, ভুল-বিতরণ, অ-বিতরণ, ভুল তথ্য বা তথ্য প্রদানে ব্যর্থতা প্রমাণিত হলে SMSA দায়বদ্ধ থাকবে না, যদি চালানের কন্টেন্টে (তবে এতে সীমাবদ্ধ নয়) ভঙ্গুর, ত্রুটিযুক্ত, বা বিনষ্ট হতে পারে এমন ডেটা যেমন সিডিতে, ম্যাগনেটিক ট্যাপে কিংবা অন্য কোনও স্টোরেজ ডিভাইজে ডেটা সংরক্ষণ করা হয়। এয়ার ওয়েইবিলে পাওয়া যায়নি বা নিবন্ধিত হয়নি এমন যে কোনও কন্টেন্ট বা প্যাকেজের জন্য SMSA দায়বদ্ধ থাকবে না এবং SMSA তার নিয়ন্ত্রণের বাইরের যে কোনও কিছুর ফলে সৃষ্ট ফোর্স ম্যাজিউর বা জরুরি পরিস্থিতির বাধ্যবাধকতার জন্য দায়বদ্ধ থাকবে না।

17.4 কাস্টমস এবং/অথবা অন্য যে কোনও সরকারি সংস্থার পরিবহন প্রক্রিয়া চলাকালীন চালান বাজেয়াপ্তকরণ বা জব্দ হলে, সে সম্পর্কিত কোনও দাবির জন্য SMSA কোনও পরিস্থিতিতে দায়বদ্ধ থাকবে না।

18. যেসকল বিষয়ে কোনও গ্যারান্টি থাকবে না :

উক্ত শর্তাবলিতে স্পষ্টভাবে উল্লেখ না থাকলে, SMSA কোনও বিষয়ের ওয়্যারেন্টি দেবে না, এক্সপ্রেস হোক বা ইমপ্লাইড।

19. দাবি :

19.1 বিলম্ব এবং হারিয়ে যাওয়া চালানের জন্য সমস্ত দাবি চালানের তারিখ থেকে সর্বোচ্চ ত্রিশ (30) দিনের মধ্যে জমা দিতে হবে।

19.2 ক্ষতিগ্রস্থ শিপমেন্টের জন্য সমস্ত দাবি চালান গ্রহণের তারিখ থেকে সর্বোচ্চ আটচল্লিশ (48) ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং (গ্রাহক) এই সময়ের শর্ত পূরণ করতে ব্যর্থ হলে, তার হারিয়ে যাওয়া বা ক্ষয়-ক্ষতির ক্ষতিপূরণ দাবি করার তার অধিকার জব্দ হয়ে যাবে।

20. অতিরিক্ত মজুরি :

SMSA গ্রাহকের নোটিশ না দিয়েই চালানের উপর জ্বালানী চার্জ এবং অন্যান্য অতিরিক্ত চার্জের অনুমান করার অধিকার সংরক্ষণ করবে।

21. প্রযোজ্য আইন এবং অনুমোদিত ভাষা:

যেসকল দায়বদ্ধতা প্রাপকের দেশের স্থানীয় আইনের দ্বারা বাদ দেয়া বেআইনী, উক্ত শর্তাবলির দ্বারা সেই সকল দায়বদ্ধতা বাদ দেয়া যাবে না এবং অশুদ্ধতা বা কোনও বিধানের অশুদ্ধতা দেখা দিলে তা এই শর্তাবলির অন্যান্য অংশকে প্রভাবিত করবে না এবং উক্ত শর্তাবলির ব্যাখ্যায় আরবি টেক্সট অনুমোদিত এবং প্রচলিত পাঠ্য বলে বিবেচিত হবে।

22. ডেটা গোপনীয়তা :

গ্রাহক SMSA -তে কোনও ব্যক্তিগত তথ্য এবং ডেটা সরবরাহ করার পরে, গ্রাহক শিপিংয়ের উদ্দেশ্যে SMSA এর উক্ত তথ্য এবং ডেটা ব্যবহার করতে এবং এয়ার ওয়েইবিল এবং সম্মত শর্তাবলির অধীনে এর বাধ্যবাধকতা সম্পাদন করতে স্পষ্টভাবে সম্মত থাকবে এবং SMSA এর সম্মতি দ্বারা এটিও বোঝায় যে, SMSA উক্ত তথ্য এবং তার এবং প্রাপকের ব্যক্তিগত তথ্য ইহার সহায়ক সংস্থা, শাখা এবং এজেন্টদের সাথে শেয়ার করতে পারবে এবং গ্রাহক যখন SMSA তে তার ব্যক্তিগত তথ্য এবং ডেটা জমা দিবে এবং এয়ার ওয়েইবিলে স্বাক্ষর করবে, গ্রাহক স্পষ্টভাবে তার এবং তার গ্রহকের ব্যক্তিগত তথ্য এবং অন্য দেশে থাকা তথ্যের স্থানান্তর এবং ব্যবহারে সম্মত হবেন।