গোপনীয়তা নীতিমালা

গোপনীয়তা নীতিমালা

ভূমিকা

SMSA এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন কোম্পানিতে আমাদের অন্যতম গ্রাহক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। GDPR (জেনারেল ডেটা সুরক্ষা রেগুলেশন) অনুসারে আমরা আপনার ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা অধিকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমার উপর বিশ্বাস রেখে আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে শেয়ার করেছেন, আমাদের কাছে সেটিই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের নীতিমালা সম্পর্কে বা আপনার ব্যক্তিগত তথ্যের অনুশীলন সম্পর্কে কোনও প্রশ্ন বা উদ্বেগ থাকলে, আমাদের গ্রাহক সাপোর্ট চ্যানেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল  info@smsaexpress.com.

আপনি যখন আমাদের ওয়েবসাইট smsaexpress.com ভিজিট করেন এবং আমাদের সেবা ব্যবহার করেন, তাহলে আপনার ব্যক্তিগত তথ্য বিষয়ে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার গোপনীয়তা রক্ষা করব। এই নীতিমালায় আমরা আপনাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করব যে, আমরা আপনার কোন্ তথ্য সংগ্রহ করি, আমরা কীভাবে তা ব্যবহার করি এবং তাতে আপনার কী কী অধিকার রয়েছে। আমরা আশা করি আপনি কিছুটা সময় দিয়ে ভালোভাবে পড়বেন, কারণ বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি এই গোপনীয়তা নীতিমালায় এমন কোনও শর্ত পরিলক্ষিত হয় যাতে সম্মতি দেয়ার আপনার পক্ষে সম্ভব নয়, তবে আমাদের সাইট এবং আমাদের সেবা ব্যবহার বন্ধ করার অনুরোধ রইল।

ওয়েবসাইট, টেলিফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, অ্যাপ, সংশ্লিষ্ট পরিষেবা, বিক্রয়, মার্কেটিং, সার্ভে বা ইভেন্ট ইত্যাদির মতো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সংগৃহীত সমস্ত তথ্যের জন্য এই গোপনীয়তা নীতিমালা প্রযোজ্য এবং আমরা এই নীতিমালা / নোটিশে সেগুলি সম্মিলিতভাবে উল্লেখ করব।

এই গোপনীয়তা নীতিমালাটি সাবধানতার সাথে পড়ার অনুরোধ রইল, কারণ এটি আপনাকে আমাদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার বিষয়ে অবহিত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

সূচিপত্র

  • আমরা কোন‌ তথ্য সংগ্রহ করি?
  • আমরা ঈভাবে আপনার তথ্য ব্যবহার করবো?
  • আপনার তথ্য কি কারও সাথে শেয়ার করা হবে?
  • আমরা কি গুগল ম্যাপ ব্যবহার করি?
  • আপনার তথ্য আন্তর্জাতিকভাবে স্থানান্তরিত হয়?
  • আমরা কতক্ষণ আপনার তথ্য আমাদের কাছে রাখি?
  • আমরা কীভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখব?
  • আপনার গোপনীয়তার অধিকারসমূহ কী কী?
  • আমরা কি এই নীতিমালা আপডেট করি?
  • আপনি কীভাবে এই নীতিমালা বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন?

আমরা কোন্ তথ্য সংগ্রহ করি?

আমরা শুধুমাত্র আমাদের সেসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি যা আপনি আমাদেরকে দেন, যেমন নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য এবং আইডি। আমাদের সম্পর্কে তথ্য জানতে বা আমাদের পণ্য এবং সেবা ব্যবহার করার আগ্রহ প্রকাশ করে স্বেচ্ছায় আমাদেরকে যে যে তথ্য প্রদান করেন, আমরা আপনার শুধুমাত্র সেই ব্যক্তিগত তথ্যগুলিই সংগ্রহ করি। আমরা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি তা আমাদের সাথে আপনার আলাপচালিতার প্রসঙ্গের নির্ভর করে। আমরা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি তাতে নিম্নলিখিত তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে:

  • নাম এবং যোগাযোগের তথ্য - আমরা আপনার নাম, ইমেইল ঠিকানা, ডাক ঠিকানা, টেলিফোন নম্বর এবং অনুরূপ অন্যান্য যোগাযোগের ডেটা সংগ্রহ করি।
  • শংসাপত্র - প্রমাণীকরণ এবং অ্যাকাউন্ট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত সুরক্ষা তথ্য।
  • পেমেন্ট ডেটা - গ্রাহকের IBANs এবং পেমেন্ট করার কাজের জন্য প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে থাকি।

আপনি যে সমস্ত ব্যক্তিগত তথ্য সরবরাহ করেন তা অবশ্যই সত্য, সম্পূর্ণ এবং নির্ভুল হতে হবে এবং উক্ত তথ্যে কোনও পরিবর্তন আনিত হলে অবশ্যই আমাদের উক্ত পরিবর্তন সম্পর্কে অবহিত করতে হবে।

কিছু তথ্য অটোমেটিক সংগ্রহ করা হয় যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন কিংবা পরিচালনা করেন, যেমন আইপি ঠিকানা এবং/অথবা ব্রাউজার এবং ডিভাইস ফিচার, ভাষার পছন্দ, দেশের লোকেশন, জিও লোকেশন, অপারেটিং সিস্টেম।

আপনার চালানের বিষয়ে আমরা আপনাকে পুশ নোটিফিকেশন পাঠানোর অনুরোধ করতে পারি।

আমরা কিভাবে আপনার তথ্য ব্যবহার করবো?

বৈধ ব্যবসায়িক স্বার্থে, আপনার সাথে সম্পাদিত চুক্তি পূরাকরণ, আমাদের আইনী বাধ্যবাধকতা মেনে চলার তাগিদে এবং আপনার সম্মতির উদ্দেশ্যে তথ্যসমূহ প্রক্রিয়া করা হয়।

নিম্নোক্ত উদ্দেশ্যে আপনার দেয়া তথ্য আমরা ব্যবহার করি:

  • অ্যাকাউন্ট তৈরির কাজে
  • আমাদের পণ্য ও সেবা এবং পেমেন্ট গ্রহণ ও প্রদানের কাজে
  • দক্ষতার সাক্ষ্যপত্র পোস্ট করার কাজে
  • ফিডব্যাক এবং সার্ভের কাজে
  • যোগাযোগ - ইউজারের পূর্ণাঙ্গ যোগাযোগের কাজে
  • আমাদের ওয়েবসাইট রক্ষায় - জালিয়াতি / চুরি পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করতে।
  • শর্তাবলি এবং নীতিমালা এবং ব্যবসায়িক উদ্দেশ্য কার্যকর করার লক্ষ্যে - ডেটা অ্যানালাইসিস, ট্রেন্ডস, আমাদের দেয়া সেবা মূল্যায়ন করে
  • আইনী অনুরোধে সাড়া দেয়া

আপনার তথ্য কি কারও সাথে শেয়ার করা হবে?

আমরা কেবল নিম্নলিখিত পরিস্থিতিতে তথ্য শেয়ার করি

  • আইনের সম্মতিতে - প্রযোজ্য আইন, সরকারী কর্তৃপক্ষের অনুরোধ, বিচারিক কার্যনির্বাহী, আদালতের আদেশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের অনুরোধ মোকাবিলা করতে যেখানে আইনীভাবে শেয়ার করার প্রয়োজন দেখা দেয়, সেখানে তথ্য প্রকাশ করতে পারব
  • আইনী অধিকার - আমরা যদি মনে করি, সন্দেহভাজন জালিয়াতি/চুরির বিরুদ্ধে তদন্ত করা, প্রতিরোধ করা বা পদক্ষেপ নেওয়া, সুরক্ষার জন্য সম্ভাব্য হুমকি সম্পর্কিত পরিস্থিতি, অবৈধ কার্যক্রম বা সংশ্লিষ্ট যে কোনও মামলা মোকদ্দমার সাথে জড়িত বিষয় প্রমাণিত, সেখানে আমরা তথ্য প্রকাশ করব।
  • বিক্রেতা, পরামর্শদাতা এবং অন্যান্য থার্ড পার্টির বিক্রেতা যারা আমাদের জন্য কোনও সেবা সরবরাহ করে এবং তাদের কাজ সম্পাদনের জন্য অ্যাক্সেসের প্রয়োজন হয়।

আমরা কি গুগল ম্যাপ ব্যবহার করি?

হ্যাঁ আমরা আরও ভাল সেবাদানের উদ্দেশ্যে গুগল ম্যাপ ব্যবহার করি।

আপনার তথ্য আন্তর্জাতিকভাবে স্থানান্তরিত হয়?

হ্যাঁ আমরা হয়ত আপনার নিজের দেশ ছাড়া অন্য দেশেও আপনার তথ্য স্থানান্তর, সঞ্চয় এবং প্রক্রিয়া করব। তবে আমরা এই গোপনীয়তা নীতিমালা এবং প্রযোজ্য দেশের নির্দিষ্ট আইন অনুসারে আপনার ব্যক্তিগত তথ্য রক্ষার যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আমরা কতক্ষণ আপনার তথ্য আমাদের কাছে রাখব?

আমরা আপনার তথ্য ততক্ষণ রাখব যতক্ষণ বৈধ ব্যবসায়ের প্রয়োজন মেটাতে প্রয়োজন হয় এবং আইনের কাজে প্রযোজ্য হয়। জমারাখা যে কোনও তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে এবং মুছে ফেলা সম্ভব হওয়া পর্যন্ত এটি অন্য কোনও প্রক্রিয়ায় না দিয়ে আলাদা করে রাখা হবে।

আমরা কীভাবে আপনার তথ্য সুরক্ষিত রাখব?

প্রক্রিয়াজাত যে কোনও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা রক্ষার জন্য তৈরিকৃত উপযুক্ত প্রযুক্তিগত এবং সাংগঠনিক সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করেছি। তবে আমরা একথার গ্যারান্টি দিতে পারি না যে ইন্টারনেট 100% সুরক্ষিত।

আপনার গোপনীয়তার অধিকারসমূহ কী কী?

আমাদের সাথে যোগাযোগ করে যে কোনও সময় আপনার অ্যাকাউন্ট পর্যালোচনা, পরিবর্তন বা সমাপ্ত করার অধিকার আপনার রয়েছে। কিছু কিছু দেশে যদি আপনি মনে করেন, আমরা আপনার ব্যক্তিগত তথ্য অবৈধভাবে প্রক্রিয়াজাত করছি তবে আপনার স্থানীয় দেশের ডেটা সুরক্ষা তদারকি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার অধিকারও রয়েছে। আপনি যদি অ্যাকাউন্টটি সমাপ্ত করেন তবে জালিয়াতি রোধের উদ্দেশ্য, কোনও তদন্তের কাজে সহায়তা করতে, আমাদের শর্তাবলি প্রয়োগ করতে এবং কোনও আইনী প্রয়োজনীয়তা মানতে বাধ্য হয়ে আমাদের ফাইলগুলিতে কিছু তথ্য জমা রাখা হয়।

আমরা কি এই নীতিমালা আপডেট করি?

হ্যাঁ আমরা এই নীতিমালা প্রয়োজন হলে আপডেট করব এবং প্রাসঙ্গিক আইন মেনে চলব। আপডেট হওয়া সমস্ত নীতিমালা সংস্করণ আকারে নিয়ন্ত্রিত হবে।

আপনি কীভাবে এই নীতিমালা বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন?

এই নীতিমালা সম্পর্কে আপনার যদি কোনও প্রশ্ন বা মন্তব্য থাকে, তবে আমাদেরকে ইমেইল করুন

info@smsaexpress.com বা আমাদেরকে চিঠিতে জানান

গ্রাহকসেবা SMSA

সদর দফতর

ডাবাব স্ট্রিট

পিও বক্স 63529

রিয়াদ 11526

কিংডম অফ সৌদি অ্যারবিয়া

টেলিফোন +966920009999