SMSA সেইম ডে ডেলিভারি
সৌদি আরবের প্রধান প্রধান শহরগুলিতে আপনার জরুরি ডকুমেন্টটি পৌছে দেয়ার মতো দ্রুত কোনও উপায় নেই। আমরা যদি সকাল 9:00 টা নাগাদ ডকুমেন্ট জমা নিতে পারি তাহলে একই দিনের ডেলিভারি দিতে পারব। সেবাটি এখন পাওয়া যাচ্ছে, তাই SMSA সেইম ডে ডেলিভারির সম্পর্কে জিজ্ঞাসা করুন।
সার্ভিস স্পেসিফিকেশন:
- শুধু ডকুমেন্টের জন্য (ওজন 0.5 কেজি পর্যন্ত)।
- ডোর-টু-ডোর সার্ভিস।
- সেবাটি সপ্তাহে 6 দিন, শনিবার-বৃহস্পতিবার চালু আছে। (রিয়াদ, জেদ্দা এবং দাম্মামে শুক্রবার পিক-আপ এবং বিতরণ সুবিধা চালু রয়েছে)।
- অবশ্যই রিয়াদ, জেদ্দা বা দাম্মমে প্যাকেজ সকাল 9:00 টার মধ্যে জমা দিতে হবে।
- ফ্রি ডকুমেন্ট প্যাকেজিং পাওয়া যাবে - SMSA বড় বা অতিরিক্ত বড় প্যাক।
- HAL (হোল্ড অ্যাট লোকেশন) - প্রাপক আপনার চালানটি সংগ্রহের জন্য একটি রিটেইল সেবা কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে (ঐচ্ছিক)।
*এই সেবাটি পাওয়ার জন্য প্রাক-বুকিং আবশ্যক।