স্বাস্থ্যসেবা
বায়োপসি বা ব্লাড স্যাম্পলের মতো ঝুকিপূর্ণ বায়লোজিক্যাল স্যাম্পল অত্যন্ত কঠোরভাবে দ্রুততম উপায়ে পরিবহণ করতে হয়। EKG মেশিনের মতো সূক্ষ্ম ডায়াগনস্টিক সরঞ্জামাদি অতিরিক্ত যত্ন সহকারে হ্যান্ডলিং করতে হয়। ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল এবং বিপজ্জনক উপাদান হ্যান্ডলিং করার নিজস্ব কঠোর নিয়ম রয়েছে।
এই সংবেদনশীল আইটেমগুলিকে তাপমাত্রা-নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে রেখে স্থানান্তরিত করার জন্য এবং সংরক্ষণ করার জন্য বিশেষায়িত, WHO-কমপ্লায়েন্ট সরঞ্জাম রয়েছে SMSA এর কাছে। আমাদের উচ্চমানের এবং যথাযথ পদ্ধতি কঠোর মেনে চলার মধ্য দিয়ে একথার নিশ্চিয়তা দেয় যে, চিকিত্সক এবং তাদের রোগীদেরকে জরুরী-প্রয়োজনীয় উপকরণ নিরাপদে এবং দ্রুতগতিতে পৌঁছে দেয়। স্বাস্থ্যসেবা খাতে সেবাদান করা একটি বড় দায়িত্ব, একটি হালকাভাবে নেওয়া হয় না।
SMSA তাদের শিপিংয়ের প্রয়োজনে হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরিজ, ফার্মেসী এবং ড্রাগ প্রস্তুতকারকদের আস্থা অর্জন করতে পেরে গর্বিত।
সার্ভিস স্পেসিফিকেশন:
- হাসপাতাল, ফার্মেসী, ক্লিনিক এবং টেস্টের জন্য ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।
- প্যাকেজিং, স্টোরেজ এবং ভঙ্গুর সরঞ্জামাদি, নমুনা এবং টেস্টের ফলাফল পরিবহন।
- WHO-নির্দেশনাসম্পন্ন, ইন্সুলেটেড আইসোথার্মাল বাক্সে করে রক্ত, প্রস্রাব, প্লাজমা, সিরাম, মেডিসিন এবং/অথবা বায়োপসি সর্বাবস্থায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা।
- ট্রানজিটে অবিচ্ছিন্ন তাপমাত্রা পর্যবেক্ষণ (অনুরোধের ভিত্তিতে রিপোর্ট দেয়া হবে)।
- রিয়েল-টাইম ট্র্যাকিং।
- পরিচালনা ও ডেলিভারির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত দল।