খাদ্য এবং পানীয়
সারা দেশে খাদ্য স্থানারের সময় পণ্যসামগ্রী আপনার দ্বারপ্রান্ত থেকে গন্তব্য পর্যন্ত ঠান্ডা রাখতে পারে এমন একটি ক্যারিয়ার দরকার হবে।
SMSA এর কোল্ড চেইন সার্ভিস একটি নিয়ন্ত্রিত পরিবেশে পচনশীল পণ্য পরিবহনের একটি অত্যাধুনিক সমাধান। খাদ্য ও পানীয় শিল্পের ব্যবসায় কাস্টমাইজকৃত, ইন্টিগ্রেটেড পরিষেবার মধ্যে থাকছে প্যাকেজিং, গুদামজাতকরণ এবং পরিবহণ যা দুগ্ধ, মাংস, হিমায়িত পণ্য এবং অন্যান্য পচনশীল আইটেমগুলির জন্য উপযুক্ত।
আমরা আপনার ভোজ্য পণ্যের বিশেষজ্ঞ হ্যান্ডলিং, অবিচ্ছিন্ন অন-রুট মনিটরিং এবং এয়ারটাইট আইসোথার্মাল বাক্সে সর্বাবস্থায় শীতল থাকার গ্যারান্টি দিচ্ছি। আমরা ভোজ্য পণ্য আমদানি ও রফতানিতে, যথাযথ ট্রানজিটের ব্যবস্থা করে এবং নিয়ন্ত্রক আইনকানুন মেনে এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টেশন পরিচালনা ও প্রস্তুত করতেও সহায়তা করি।
সার্ভিস স্পেসিফিকেশন:
- সর্বাবস্থায় তাপমাত্রা-নিয়ন্ত্রিত ডেলিভারি।
- ভাড়া বা ক্রয়ের জন্য বিভিন্ন আকার এবং উদ্দেশ্যের জন্য রয়েছে আলাদা আইসোথার্মাল বাক্স।
- প্যাকিং সহায়তা।
- রিয়েল-টাইম ট্র্যাকিং।
- ট্রানজিটে অবিচ্ছিন্ন পর্যবেক্ষণ (অনুরোধের ভিত্তিতে তাপমাত্রা রিপোর্ট)।
- পিক-আপ এবং ডেলিভারির জন্য একটি বিশেষ প্রশিক্ষিত দল।
- কাস্টমস এবং নিয়ন্ত্রক আইন পালন